বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ইউক্রেন থেকে ৯ বাংলাদেশি উদ্ধার, মোদিকে হাসিনার ধন্যবাদ

ইউক্রেন থেকে ৯ বাংলাদেশি উদ্ধার, মোদিকে হাসিনার ধন্যবাদ

নিউজ ডেস্ক।।
ইউক্রেনে আটকেপড়া ভারতীয় নাগরিকদের সঙ্গে নয় বাংলাদেশিকেও উদ্ধার করেছে ভারত সরকার। এ কারণে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি সূত্রের বরাতে বুধবার (৯ মার্চ) টুইটারে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

এনডিটিভির খবর অনুসারে, যুদ্ধকবলিত ইউক্রেন থেকে আটকেপড়া নাগরিকদের উদ্ধারে ‘অপারেশন গঙ্গা’ পরিচালনা করছে ভারত সরকার। এ অভিযানে এখন পর্যন্ত ১৮ হাজারের বেশি ভারতীয়কে স্বদেশে ফিরিয়ে নেওয়া হয়েছে।

এই অভিযানেই সম্প্রতি নয় বাংলাদেশিকে ইউক্রেন থেকে উদ্ধার করেছে ভারত। আর তার জন্য নরেন্দ্র মোদীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, অপারেশন গঙ্গায় ভারত-বাংলাদেশের পাশাপাশি নেপাল-তিউনিসিয়ার নাগরিকদেরও উদ্ধার করা হয়েছে। সাহায্য করা হয়েছে এক পাকিস্তানি নাগরিককেও।

জাতিসংঘের তথ্যমতে, গত ২৪ ফেব্রুয়ারি রুশ আক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত ২০ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়েছেন

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD