সোমবার, ২৭ Jul ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ
ইউজিসির সফট লোন পাচ্ছে জবির ৮২৫ শিক্ষার্থী

ইউজিসির সফট লোন পাচ্ছে জবির ৮২৫ শিক্ষার্থী

জবি প্রতিনিধি:
অনলাইন ক্লাসে অংশগ্রহণের সুবিধার্থে স্মার্টফোন কিনতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সফট লোন বা শিক্ষা ঋণ পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আটশত ২৫ জন শিক্ষার্থী। এই ঋণের আওতায় প্রত্যেক শিক্ষার্থী পাবেন আট হাজার টাকা।

সোমবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ও সফট লোন কমিটির সদস্য সচিব কাজী মোঃ নাসির উদ্দীন সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র হতে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রথম পর্যায়ে তিন হাজার ছয় জন শিক্ষার্থী সফট লোনের আবেদন করে। এটি ইউজিসিতে পাঠালে তারা শর্ত সাপেক্ষ আবারো পুনরায় আবেদনের সুযোগ দেন। এর প্রেক্ষিতে ব্যাংক অ্যাকাউন্টসহ বিভাগগুলোর মাধ্যমে আবারো আবেদনের অনুরোধ করে অনুমোদন কমিটি।
পরবর্তীতে ৮২৫ জন শিক্ষার্থী এই সফটলোন নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করে।

অর্থ ও হিসাবদপ্তর থেকে আরও জানা যায়, এই ৮২৫ জন শিক্ষার্থীর অনধিক আট হাজার টাকার চেক স্ব-স্ব বিভাগে দিয়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগ থেকে চেক কালেক্ট করে নিতে পারবে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় খোলার পর কিংবা অধ্যয়নকালীন চারটি সমান কিস্তিতে বা এককালীন তারা এই ঋণ পরিশোধ করতে পারবে। ঋণের সম্পূর্ণ অর্থ ফেরত না দেয়া পর্যন্ত কোন শিক্ষার্থীর নামে কোন ট্রান্সক্রিপ্ট ও সাময়িক বা মূল সনদ ইস্যু করা হবে না বলে জানা গেছে।

উল্লেখ্য যে, করোনা পরিস্থিতিতে অনলাইন পাঠদানে শিক্ষার্থীদের প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যে গত ৪ নভেম্বর ইউজিসির এক ভার্চুয়াল সভা হয়। এতে দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত ৩৯টি বিশ্ববিদ্যালয়ের ৪১ হাজার ৫০১ জন অসচ্ছল শিক্ষার্থীকে বিনা সুদে অনধিক ৮ হাজার টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD