বুধবার, ১৩ মে ২০২৬, ১০:১১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ইউনিয়ন পর্যায়ে গণটিকা শুরু, পাবেন ৩২ লাখ মানুষ

ইউনিয়ন পর্যায়ে গণটিকা শুরু, পাবেন ৩২ লাখ মানুষ

বাকের সরকার বাবর।
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে দেশব্যাপী গণটিকাদান কার্যক্রম আজ শনিবার শুরু হয়েছে। কর্মসূচি আগেই ঘোষণা করা হলেও এরই মধ্যে দুটি পরিবর্তন আনা হয়েছে। প্রথমে এক কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য ঘোষণা করা হলেও তা দুই-তৃতীয়াংশেরও বেশি কমিয়ে ৩২ লাখ করা হয়েছে।

এ ছাড়া ছয় দিনব্যাপী এ কার্যক্রমে ১৮ বছর ও তার বেশি বয়সী সবাইকে টিকাদানের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু নতুন লক্ষ্যমাত্রা ২৫ বছর ও তার বেশি বয়সীরা টিকা পাবেন। গণটিকাদান কার্যক্রম চলবে ১২ আগস্ট পর্যন্ত।

গতকাল সকালে মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস) এর সভা কক্ষে করোনা ভাইরাসের টিকা কার্যক্রম নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

সংবাদ সম্মেলনে জানান, ৭ আগস্ট দেশব্যাপী করোনার টিকাদান কার্যক্রম শুরু হবে। এই দিন ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশনে টিকা কার্যক্রম চলবে। এছাড়া ৮ ও ৯ আগস্ট দুর্গম এলাকায় এবং ১০ ও ১২ আগস্ট জোরপূর্বক বাস্তুচ্যুত মায়নমার জনগোষ্ঠী ও বয়োজেষ্ঠ্যদের মাঝে টিকা কার্যক্রম চলবে।

সারা দেশের ৪ হাজার ৯০০টি ইউনিয়নে ১ হাজার ৪৪টি পৌরসভায় এবং সিটি কর্পোরশেন এলাকার ৪০৩টি ওয়ার্ডে ৩২ হাজার ৭৮৬ জন টিকাদানকারী এবং ৪৮ হাজার ৪৫৯ স্বেচ্ছাসেবীর মাধ্যমে একযোগে এই কর্মসূচি পরিচালিত হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD