শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ইউপি নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা, ভোট ২৩ ডিসেম্বর

ইউপি নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা, ভোট ২৩ ডিসেম্বর

বাকের সরকার বাবর।।

দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ২৩ ডিসেম্বর সারাদেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধি নির্বাচনে ভোট নেওয়া হবে।

বুধবার (১০ নভেম্বর) দুপুরে কমিশনের বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের ৮৯তম কমিশন বৈঠক শেষে এই তফসিল ঘোষণা করা হয়।

নির্বাচন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে ইসি সচিব হুমায়ুন কবীর জানান, নির্বাচনের তফসিল অনুযায়ী— ইউপি চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন করতে আগ্রহীদের মনোনয়নপত্র জমা দেওয়া শেষ তারিখ ২৫ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৯ নভেম্বর।

তফসিলের তথ্য বলছে, এরপর ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত বাছাইয়ে বৈধ প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হলে ৬ ডিসেম্বর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। দুই সপ্তাহের প্রচার-প্রচারণা শেষে ২৩ ডিসেম্বর ভোট নেওয়া হবে।

নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, এনআইডি ডিজি এ কে এম হুমায়ুন কবীর, যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান ও জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD