শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ইব্রাহিম রায়িসির ঐতিহাসিক জয়

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ইব্রাহিম রায়িসির ঐতিহাসিক জয়

নিউজ ডেস্কঃ

৬০ বছর বয়সী রক্ষণশীল শিয়া নেতা সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি পেয়েছেন ১৭.৮ মিলিয়ন ভোট। তার প্রতিদ্বন্দ্বী মোহসেন রেজায়ি পেয়েছেন ৩.৩ মিলিয়ন ভোট।

ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাচন হেডকোয়ার্টার থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এরই মধ্যে বিজয়ী প্রার্থী সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে অভিনন্দন জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহসেন রেজায়ি ও আবদুননাসের হেম্মাতি। শনিবার সকালে পৃথক বার্তায় তারা অভিন্দন জানান।

বর্তমান প্রেসিডেন্ট রুহানিও টেলিভিশনে দেওয়া বক্তব্যে নির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছে বলেও জানা গেছে। তবে তিনি নির্বাচিত প্রেসিডেন্টের নাম উল্লেখ করেননি।

সংস্কারপন্থী প্রার্থী হেম্মাতি ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় রায়িসিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তিনি আশা করেন যে রায়িসি মহান ইরানি জাতির জীবনযাত্রা উন্নত করবেন এবং তাদের জন্য সমৃদ্ধি বয়ে আনবেন।

রক্ষণশীল প্রার্থী কাজিজাদেহ হাশেমিও বলেছেন, আমি জনগণের ভোটকে সমর্থন জানিয়ে হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে জনগণের নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে অভিনন্দন জানাচ্ছি।

নির্বাচনে জনগণের অংশগ্রহণের জন্য মোহসেন রেজায়ি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়িকেও অভিনন্দন জানিয়েছেন।

আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করলেও এই নির্বাচনে তার প্রতি রক্ষণশীল শিবিরের ব্যাপক সমর্থন দেখা গেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD