শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সবসময় শান্তির কথা বলে -সিটি মেয়র খুলনা

ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সবসময় শান্তির কথা বলে -সিটি মেয়র খুলনা

স্বপন কুমার রায় খুলনা ব্যুরোপ্রধান।।

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আজ (শুক্রবার) সকালে নগর ভবন চত্ত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথি সিটি মেয়র বলেন, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সবসময় শান্তির কথা বলে। ইসলাম হলো একটি আমানত এবং মুসলমানদের সঠিক পথ দেখায়। আমরা যদি সকলে কুরআন মোতাবেক চলতে পারি তাহলে সন্ত্রাস, মাদক ও নারী নির্যাতন অনেকাংশে কমে আসবে। তিনি বলেন, বিশে^র ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান ‘মদিনা সনদ’ ছিলো মহানবী (সাঃ) এর দূরদর্শিতার প্রকৃষ্ট দলিল। এই দলিলে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবস্তরের জনগণের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সার্বজনীন ঘোষণা রয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর তরিকা মতো চলতে পারলে সমাজে কোন হানাহানি থাকতো না। মেয়র আরও বলেন, সরকার করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার বাধ্যতামুলক করেছে। মাস্ক ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। করোনাভাইরাস প্রতিরোধে সরকারের নিদের্শনা মেনে চলার জন্য মেয়র নগর বাসীর প্রতি আহবান জানান।
কেসিসি’র শিক্ষা ও স্বাস্থ্যরক্ষা ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেসিসি’র ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল ওয়াদুদ, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী প্রমুখ। এসময় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা উপস্থিত ছিলেন। (তথ্য বিবরণী পিড খুলনা)।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD