শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ঈদে ট্যুরিস্ট নিরাপত্তায় বান্দরবান ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের ছুটি বাতিল

ঈদে ট্যুরিস্ট নিরাপত্তায় বান্দরবান ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের ছুটি বাতিল

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্যুরিস্ট পুলিশ, বান্দরবান রিজিয়নের সব সদস্যের ছুটি বাতিল করা হয়েছে। সেই সঙ্গে ঈদ উপলক্ষে দর্শনীয় স্থানগুলোতে কর্তব্যরত পুলিশ সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে। সেই সাথে ঈদ উপলক্ষে দর্শনীয় স্থানগুলোতে দর্শনার্থীদের নিরাপত্তার জন্য নানা উদ্যোগসহ ট্যুরিস্ট পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এছাড়া দর্শনার্থীদের নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে নানা উদ্যোগ।
বুধবার (২৭ এপ্রিল) সকালে শহরের মেঘলা পর্যটন স্পট আকস্মিক পরিদর্শন শেষে ট্যুরিস্ট পুলিশ, বান্দরবান রিজিয়ন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম এসব তথ্য জানান।
এর আগে মেঘলা, নিলাচল স্পট চত্বরে নিয়োজিত থাকা গার্ডদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম।
এসময় ট্যুরিস্ট পুলিশ, বান্দরবান জোনের পুলিশ সুপার মোহাম্মদ নকিব, ইনচার্জ পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম বলেন, সাধারণত ঈদের ছুটিতে ট্যুরিস্ট স্পটগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড় হয়ে থাকে। সেই বিষয়টাকে মাথায় রেখে ট্যুরিস্ট পুলিশ, বান্দরবান রিজিয়নের সব সদস্যের ছুটি বাতিল করা হয়েছে। ঈদের সময় ট্যুরিস্ট স্পটগুলোতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া দর্শনার্থীরা পর্যটন স্পটে হয়রানি বা কোনো সমস্যায় পড়লে ট্যুরিস্ট পুলিশ, বান্দরবান জোনের ফেসবুক পেজ ও হট লাইন নম্বরে অভিযোগ দিতে পারেন। অভিযোগ পেলে আমাদের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে।
পুলিশ সুপার আরও বলেন, ঈদ উপলক্ষে বান্দরবান পর্যটন স্পটগুলো আমাদের বিশেষ নজরদারি থাকবে। পর্যটকদের নিরাপদ ও নির্ভিঘ্ন ভ্রমণের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD