শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
একদিনে সর্বোচ্চ শনাক্ত ৭০৮৭, আরো ৫৩ জনের মৃত্যু

একদিনে সর্বোচ্চ শনাক্ত ৭০৮৭, আরো ৫৩ জনের মৃত্যু

ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ

করোনার সংক্রমণে প্রতিদিনই রেকর্ড ভাঙছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছেন ৭০৮৭ জন। এটাই একদিনে সর্বোচ্চ। এর আগে শুক্রবার শনাক্ত ছিল ৬৮৩০ জন।

দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত ৬ লাখ ৩৭ হাজার ৩৬৪ জনে দাঁড়িয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৫৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ২৬৬ জনে। ২৪ ঘণ্টায় ২৭০৭জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ৫২ হাজার ৪৮২ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ২২৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৪৯৩টি নমুনা সংগ্রহ এবং ৩০ হাজার ৭২৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪৭লাখ ৮৩ হাজার ৩৮৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক শূন্য ৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৬৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD