শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
এখনও ভিসা হয়নি ৮১ শতাংশ হজযাত্রীর

এখনও ভিসা হয়নি ৮১ শতাংশ হজযাত্রীর

নিউজ ডেস্ক।।
বাংলাদেশ থেকে গত ৬ দিনে দুই হাজার ৪২২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ২০৩৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৮৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেন। হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছাতে আগামী ৪ জুলাই পর্যন্ত ফ্লাইট চলবে।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (৯ জুন) পর্যন্ত মোট হজযাত্রীর ১৮ দশমিক ৭১ শতাংশের ভিসা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র বলেছে, ৯ জুন পর্যন্ত সর্বমোট ইস্যুকৃত ভিসা মোট হজযাত্রীর ১৮ দশমিক ৭১ শতাংশ। সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা ৮৪ দশমিক ৮২ শতাংশ। বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা ১৩ দশমিক ৭৭ শতাংশ।

বাংলাদেশে থেকে এবার হজে যেতে ১২৮টি ফ্লাইট পরিচালিত হবে। বিমান ৬৫টি, সাউদিয়া ৫১টি, ফ্লাইনাস ১২টি ফ্লাইটে হজযাত্রী নিয়ে যাবে।

এর আগে ৫ জুন (রোববার) হজ ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান আলী।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন ৫৭ হাজার ৫৮৫ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD