মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় বই পড়া কর্মসূচি পরিদর্শন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ
এডভেঞ্চার লঞ্চে জন্ম নেয়া কন্যাটির মা-বাবা সহ লঞ্চ ভ্রমণ আজীবন ফ্রি

এডভেঞ্চার লঞ্চে জন্ম নেয়া কন্যাটির মা-বাবা সহ লঞ্চ ভ্রমণ আজীবন ফ্রি

মোঃ আমির হোসেন, ঝালকাঠিঃ
৩ অক্টোবর শনিবার ঢাকা থেকে ফেরার পথে এডভেঞ্চার-৯এ জন্ম নেওয়া কন্যা সন্তান ও তার বাবা মায়ের
এডভেঞ্চারে যাতায়াত আজীবন ফ্রি করে দিয়েছেন নিজাম শিপিং লাইন্সের স্বত্বাধিকারী মোহম্মদ নিজাম উদ্দিন সিআইপি।
জানাগেছে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুধল গ্রামের মোহাম্মদ ফোরকান হাওলদার (০১৭১৮৫৮৩১৫৪), মোসাম্মৎ ফাহিমা বেগম ঢাকা থেকে বরিশাল ফিরছিলেন। রাত সারে ১০টার দিকে ফাহিমা বেগম লঞ্চের ২১০ নম্বর কেবিনে একটি কন্যা সন্তানের জন্ম দেন। এই খবর পেয়ে এডভেঞ্চার লঞ্চের মালিক মোহম্মদ নিজাম উদ্দিন সিআইপি পরিবারটির লঞ্চ যাতায়াত আজীবনের জন্য ফ্রি করে দেন। এবং মিসেস নিজাম কন্যা সন্তানটির নাম রাখেন নুসাইবা। এ সময় নবজাতক ও তার পিতা-মাতাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়া। মোহম্মদ ফোরকান হাওলাদার’র ০১৭১৮৫৮৩১৫৪ নম্বরে ফোন করলে তিনি লঞ্চের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশকরেন। আজীবন এডভেঞ্চার লঞ্চে যাতায়াত ফ্রি করে দেওয়ার জন্য লঞ্চ মালিক মোহম্মদ নিজাম উদ্দিন সিআইপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তার আমার সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD