শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
এবারের অমর একুশে বইমেলায় ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে

এবারের অমর একুশে বইমেলায় ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে

নিউজ ডেস্ক।।

এবারের অমর একুশে বইমেলায় ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে। গতকাল সোমবার পর্যন্ত এ পরিমাণ অর্থের বই বিক্রি হয়েছে বলে জানিয়েছে মেলা আয়োজক কমিটির সদস্যসচিব মুজাহিদুল ইসলাম। মঙ্গলবার বাংলা একাডেমিতে বইমেলার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

মুজাহিদুল ইসলাম জানান, ‘এবারের বইমেলায় বাংলা একাডেমি ২৭ দিনে ১ কোটি ২৪ লাখ টাকার বই বিক্রি করেছে। আর পুরো বইমেলার প্রাপ্ত তথ্য অনুযায়ী ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে। তবে, এটা প্রকৃত চিত্র বলা যাবে না। কারণ অনেক প্যাভিলিয়ন তাদের বিক্রির তথ্য দেয়নি। আবার অনেক প্যাভিলিয়নের বই বিক্রির তথ্য গ্রহণযোগ্য মনে হয়নি।’

তিনি বলেন, এবারের বইমেলায়ও ২৫ শতাংশ ছাড়ে বই বিক্রি হয়েছে। বইমেলার তথ্যকেন্দ্রের তথ্য অনুযায়ী ৩ হাজার ৭৫০টি নতুন বই প্রকাশিত হয়েছে। এর বাইরেও নতুন বই প্রকাশিত হয়েছে, যার তথ্য কেন্দ্রে আসেনি। আর গতবার মেলায় ৩ হাজার ৪১৬টি নতুন বই প্রকাশিত হয়েছিল।

বইমেলার আয়োজক কমিটির সদস্যসচিব মুজাহিদুল ইসলাম বলেন, আর্চওয়ে হিসাব অনুযায়ী এবারের বইমেলায় ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত দর্শনার্থী এসেছে ৬৩ লাখ ৫৩ হাজার ৪৩৬ জন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD