সোমবার, ২৭ Jul ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ
এবারের উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষা হবে নাঃ শিক্ষামন্ত্রী

এবারের উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষা হবে নাঃ শিক্ষামন্ত্রী

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ

করোনাভাইরাসের কারণে এবারের উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষা হবে না। এসব শিক্ষার্থীর জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে এইচএসসির মূল্যায়ন করা হবে। আগামী ডিসেম্বর এই মূল্যায়নের কাজটি করা হবে।

আজ বুধবার অনলাইনে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এসব কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২০ সালের এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের এইচএসসি শিক্ষার্থীরা দুটি পাবলিক পরীক্ষা দিয়ে এসেছে। এদের জেএসসি ও এসএসসির ফলের গড় অনুযায়ী এইচএসসির ফল নির্ধারণ করা হবে। যারা এসএসসি পাসের পর এইচএসসিতে (কেউ বিজ্ঞান থেকে বাণিজ্য বা মানবিকে ভর্তি) বিভাগ পরিবর্তন করেছেন, তাদের মূল্যায়নের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বিভাগ পরিবর্তন করা শিক্ষার্থীদের বিষয়টি ঠিক করবে।

এইচএসসি পাসের পর উচ্চশিক্ষার ভর্তির ক্ষেত্রে কি হবে—এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, উচ্চ শিক্ষার ভর্তি কিভাবে হবে এখনই বলা সমীচিন হবে না। আলাপ–আলোচনা করে ঠিক করা হবে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি কিভাবে হবে।

শিক্ষা মন্ত্রণালয় এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আগামী মাসে এই পরীক্ষা নেওয়া যায় কি না, তা নিয়েই মূলত আলোচনা চলছিল। এর মধ্যেই শিক্ষামন্ত্রী জানালেন এ কথা।

এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল এপ্রিলের শুরুতে। কিন্তু পরীক্ষা শুরুর আগমুহূর্তে করোনার কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়। পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৩ লাখের বেশি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD