রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা
ঐতিহ্যবাহী আড়াইবাড়ী দরবার শরীফের ৮৬ তম ইছালে ছাওয়াব মাহফিল আজ

ঐতিহ্যবাহী আড়াইবাড়ী দরবার শরীফের ৮৬ তম ইছালে ছাওয়াব মাহফিল আজ

অধ্যাপক শেখ কামাল উদ্দিস বিশেষ প্রতিনিধি।।
আজ শুক্রবার ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবার ঐতিহ্যবাহী আড়াইবাড়ী দরবার শরীফের ৮৬ তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল। মাহফিলকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে সুসজ্জিত প্যান্ডেল। প্রতি বছর এই মাহফিলকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা থেকে ভক্ত, মুরীদ ও স্বজনরা দলে দলে ঐতিহ্যবাহী দরবারে এসে সমবেত হন মাহফিলে অংশগ্রহণ করতে। সুষ্ঠুভাবে মাহফিলের কাজ সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে এন্তেজামিয়া কমিটি জানিয়েছেন। শুক্রবার জুমাবাদ শুরু করে রাতব্যাপী চলবে বয়ান। শনিবার বাদ ফজর হবে আখেরী মোনাজাত। মোনাজাত পরিচালনা করবেন দরবারের গদ্দিনেশিন পীর হযরত মাওলানা মুহাম্মদ গোলাম খাবীর সাঈদী।

মাহফিল পরিচালনা কমিটির সভাপতি হযরত মাওলানা এবিএম গোলাম কিবরিয়া সাঈদীর সভাপতিত্বে আলোচনা করবেন, হযরত মাওলানা প্রিন্সিপাল সাইয়্যেদ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরী, শায়খ আহমাদ উল্লাহ, আওলাদে রাসুল মাহবুব ইজ্জুদ্দিন জাবেরী আল মাদানী, মাওলানা মোস্তাক ফয়েজী পীর সাহেব, প্রিন্সিপাল হাফিজুর রহমান, মাওলানা আরিফ বিল্লাহ সিদ্দিকী, অধ্যক্ষ মুফতি মো. আমিনুল ইসলাম, মুহাদ্দিস মাওলানা মো. নুরুজ্জামান, মাওলানা মো. গোলাম কবির সাঈদী, ড. আ.জ.ম কুতুবুল ইসলাম নোমানী, মাওলানা এম হাসিবুর রহমানসহ দেশ বরেণ্য ওলামাগণ তাশরিফ আনবেন। ঐতিহ্যবাহী এই দরবার শরীফের মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল মহলের দোয়া ও সহযোগিতা কামনা করেন দরবার শরীফের গদ্দিনশীন পীর হযরত মাওলানা মুহাম্মদ গোলাম খাবীর সাঈদী। কসবা পৌর শহরের আড়াইবাড়ী এলাকায় উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন মরহুম হযরত মাওলানা আবু সাঈদ আসগর আহমাদ আল-কাদেরি (রাঃ) এলাকায় দ্বীনি শিক্ষা প্রসারে প্রতিষ্ঠিত করেন এই দরবার শরীফ ও আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসা। তখন থেকেই দরবার শরীফের উদ্যোগে এলাকার মানুষের স্বতঃস্ফুর্ত সহযোগিতায় এই মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। মাদরাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে বিশাল এই মাহফিল। মাহফিলকে কেন্দ্র করে ভক্ত ও শুভাকাঙ্খীদের উপস্থিতিতে প্রতিবারের মতো ওই দিন এলাকাটি জনসমুদ্রে পরিণত হয়ে থাকে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD