বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
ওবায়দুল কাদেরকে এ কি বলেন! -কাদের মির্জা

ওবায়দুল কাদেরকে এ কি বলেন! -কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল ওবায়দুল কাদের মিথ্যুক, প্রতারক, বিশ্বাস ঘাতক বলে মন্তব্য করেছেন তার ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।

তিনি বলেছেন, ওবায়দুল কাদের সে কোন নেতা নয়, নেতার চরিত্র তার নেই। সে তার স্ত্রীর কথায় চলে।

বুধবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বসুরহাট পৌরসভা হলরুমে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওই আলোচনা সভায় তিনি ওবায়দুল কাদেরের স্ত্রী ইশরাতুন্নেসা কাদেরকে উদ্দেশ্য করে বলেন, তার স্ত্রীর কি কোম্পানীগঞ্জে দশ টাকা চালান আছেনি। এখানের কোন কর্মির সাথে তার যোগাযোগ আছেনি? তার যোগাযোগ বাদল, মঞ্জু, খিজির হায়াত, নবী, সাহাব উদ্দিন, প্রতারকদের সাথে তার সম্পর্ক।

কাদের মির্জা বলেন,আজকে এ কোম্পানীগঞ্জে যে ষড়যন্ত্র চক্রান্ত চলছে, এটা দুঃখজনক। আজকে যারা মানবতার জন্য অন্যায়ের বিরুদ্ধে অনিয়মের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে কারাগারে নিয়ে মুজাক্কির হত্যা মামলার সাথে জড়িত করছে। তার অনুসারী বাদলের কাছে ডিবির পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজ সাড়ে ৩লক্ষ টাকা চেয়েছে বলে অভিযোগ করেন কাদের মির্জা। আর তার প্রতিপক্ষের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দিচ্ছে। এটা কি চলতে দেয়া যায়। এটার জন্য দায়ী ওবায়দুল কাদের। আমাকে বলেছে সব জামিন আমি করাবো মিথ্যুক, প্রতারক, বিশ্বাস ঘাতক। সে কোন নেতা নয়, নেতার চরিত্র তার নেই।

তিনি আরো বলেন, নোয়াখালীর চৌমুহনীতে একজন জ্যান্ত মানুষকে মৃত্যু বরণ করতে হয়েছে। অনেকে এখনো হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অনেকের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে, মন্দির জ্বালিয়ে দিয়েছে, দোকানপাট লুট করেছে। এখানকার এসপিকে সরানো হয় নাই। অথচ বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক এসপিকে সরানো হয়েছে। এ এসপি কি জন্য রাখছে? আমাদের জন্য। আমাদের ওপর অত্যাচার, জুলুম করার জন্য ওবায়দুল রাখছে। তবে আজকে আমি ভীত নয়।

এ সময় উপস্থিত অনুসারীদের মহানবী হজরত মোহাম্মদ (স.) এর পদাঙ্ক অনুসরণ করে জীবনের প্রত্যেক স্তরে মহানবীর আর্দশ লালন পালন করার আহ্বান জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD