শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কক্সবাজারে পুলিশের ১৩৪৭ জন সদস্যকে একযোগে বদলি

কক্সবাজারে পুলিশের ১৩৪৭ জন সদস্যকে একযোগে বদলি

নিডস ডেস্কঃ
প্রদীপকাণ্ডের পর এবার কক্সবাজার জেলায় কর্মরত পুলিশের ১ হাজার ৩৪৭ জন সদস্যকে একযোগে বদলি করা হয়েছে। এরমধ্যে অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার ৮ জন, পরিদর্শক ৫৩ জন, উপ-পরিদর্শক ১৩৯ জন, এএসআই ৯২ জন এবং ১ হাজার ৫৫ জন নায়েক ও কনস্টেবল।
পুলিশ সদর দপ্তরের এআইজি মাহবুবুল করিম স্বাক্ষরিত চিঠিতে, তাদের আগামী ২৮ সেপ্টেম্বর বদলিকৃত বিভিন্ন রেঞ্জে যোগ দিতে বলা হয়েছে। এরইমধ্য দিয়ে জেলার কক্সবাজার জেলার ৮টি থানাসহ প্রতিটি ক্যাম্প থেকে সকল পুলিশ সদস্যকে বদলি করা হলো।
গতকাল সেখানকার ৩৪ জন পরিদর্শককে একযোগে বদলি করা হয়। এর আগে গত ১৬ সেপ্টেম্বর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে রাজশাহীতে বদলি করা হয়। একইসঙ্গে ঝিনাইদের পুলিশ সুপার হাসানুজ্জামানকে কক্সবাজার জেলা পুলিশের দায়িত্ব দেয়া হয়।
গত ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে মারা যান অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ নিয়ে পুলিশ প্রশাসন ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এ ঘটনায় করা মামলায় ওসি প্রদীপ দাশ এবং ইন্সপেক্টর লিয়াকতসহ ১১ পুলিশ সদস্য কারাগারে রয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD