শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
কক্সবাজার থেকে কোম্পানীগঞ্জে এসে দুই ইয়াবা কারবারি আটক

কক্সবাজার থেকে কোম্পানীগঞ্জে এসে দুই ইয়াবা কারবারি আটক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল দুই ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় ডিবি পুলিশ তাদের কাছ থেকে ৬০০পিস ইয়াবা জব্দ করে।

রোববার (২০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বসুরহাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের হাইস্কুল রোড থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, কক্সবাজারের মহেষখালী উপজেলার ধলঘাট ইউনিয়নের সাপমারা গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. আনোয়ার (৪০), একই এলাকার সামছুল আলমের ছেলে আবুল বশর (৩০)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা কক্সবাজার থেকে ইয়াবা এনে দীর্ঘ দিন থেকে কোম্পানীগঞ্জের কয়েকজন ইয়াবা কারবারির কাছে পাইকারি দামে ইয়াবা বিক্রি করে আসছে।

গতকাল শনিবারও তারা কোম্পানীগঞ্জে ইয়াবা বিক্রি করে চলে যায়। পরে রোববার বিকেলে পুনরায় তারা ইয়াবা বিক্রি করতে কোম্পানীগঞঞ্জ আসে। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি টিম তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করে।

জেলা ডিবির পরিদর্শক (তদন্ত) মো.রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ইয়াবা কারবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সোমবার সকালে তাদেরকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD