শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
কপালে গেরুয়া তিলক৷ চললেন অমিত শাহের মেদিনীপুরের সভাস্থলের দিকে

কপালে গেরুয়া তিলক৷ চললেন অমিত শাহের মেদিনীপুরের সভাস্থলের দিকে

কলকাতা প্রতিনিধি

কপালে গেরুয়া তিলক৷ পছন্দের পাজামা- পাঞ্জাবি এবং নীল কোট৷ বেলা ঠিক ১২.০৩ মিনিটে কাঁথির শান্তি কুঞ্জ থেকে বেরিয়ে এলেন এই মুহূর্তে রাজ্য রাজনীতির সবথেকে চর্চিত নাম৷ শুভেন্দু অধিকারী৷

গত দু’ দিন ধরেই শুভেন্দু অধিকারীর গতিবিধি নিয়ে জোর চর্চা চলছিল৷ বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছিল, শুভেন্দু অধিকারী ভুবনেশ্বর হয়ে দিল্লি চলে গিয়েছেন৷ সেখান থেকেই সরাসরি অমিত শাহের সঙ্গে মেদিনীপুর পৌঁছবেন তিনি৷ শুক্রবার রাতেও তিনি ছিলেন কাঁথির বাড়িতে৷ শেষ পর্যন্ত এ দিন বেলা ১২.০৩ মিনিটে বাড়ি থেকে বেরোন শুভেন্দু৷ বাড়ি থেকে বেরনোর সময় দুই আঙুল দিয়ে ‘ভিকট্রি সাইনও’ দেখান তিনি৷ পঞ্জিকা মেনেই এ দিন বেলা এগারোটার পর বাড়ি থেকে বেরোন শুভেন্দু৷

লক্ষ্যণীয় ভাবে এ দিন শুভেন্দুর কপালে দেখা গিয়েছে গেরুয়া তিলক৷ নিজের দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গী এবং পছন্দের কালো স্করপিও-তে চেপেই মেদিনীপুরের সভাস্থলের দিকে রওনা দিয়েছেন শুভেন্দু৷ নীতিগত কারণেই এখনও কেন্দ্রীয় নিরাপত্তা নেননি তিনি৷ তাই আরও দু’টি গাড়িতে শুভেন্দুর অনুগামীরাই তাঁকে গোটা রাস্তা নিরাপত্তা দিয়ে নিয়ে যাবেন৷

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD