বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় বই পড়া কর্মসূচি পরিদর্শন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ
করোনার কারনে হচ্ছে না এবারের বিপিএল

করোনার কারনে হচ্ছে না এবারের বিপিএল

নিউজ ডেস্কঃ

মহামারি করোনাভাইরাসের কারণে এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

দীর্ঘ ৭ মাস পর অবশেষে দেশের মাঠে ফিরেছে ক্রিকেট। প্রেসিডেন্টস কাপ নামে একটি তিন জাতি ওয়ানডে সিরিজের আয়োজন করেছে বিসিবি। মূলত শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হওয়ায় ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতেই এমন উদ্যোগ।

এছাড়া আগামী মাসে একটি করপোরেট লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টও আয়োজন করতে চায় বিসিবি। এরই মধ্যে সেটি নিয়ে পরিকল্পনা শুরু করেছে তারা। এসবের কারণেই সম্ভব হচ্ছে না এবারের বিপিএল আয়োজন।

বিপিএলের অন্যতম আকর্ষণ বিদেশি তারকা ক্রিকেটাররা। তবে করোনার আগ্রাসনে তারকাদের পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সবমিলিয়ে এ বছর যে বিপিএল হচ্ছে না, সেটি নিশ্চিত করলেন পাপন।

রোববার পাপন বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি বিপিএল এ বছর হবে না। কারণ বিদেশি ক্রিকেটারদের আসা-যাওয়াসহ অনেক বিষয় আছে। আগামী বছর আয়োজন করা যায় কিনা সে বিষয়ে আমরা আবারও আলোচনায় বসব।

গত বছর ডিসেম্বর মাসে শুরু হয় বিপিএল। ফ্র্যাঞ্চাইজিগুলো লাভের অঙ্ক চাওয়ায়, বিসিবি নিজ উদ্যোগেই আয়োজন করে সেবার। আগামীতে বিপিএল হলে সেটি কি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থাকবে নাকি গত বছরের মতোই হবে, সেটি এখনো নিশ্চিত করতে পারেননি বিসিবি সভাপতি।

পাপন বলেন, ফ্র্যাঞ্চাইজি থাকবে নাকি গতবারের মতো করব, সে বিষয়ে আমরা এখনো সিদ্ধান্ত নেইনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD