বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগযোগ বন্ধ

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগযোগ বন্ধ

নিউজ ডেস্ক।।
ছবিঃ সংগৃহীত
নতুন শনাক্ত হওয়া করোনার ‘ওমিক্রন’ বি.১.১.৫২৯ নামের ভ্যারিয়েন্টের বিস্তার ঠেকাতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগযোগ বন্ধ করছে বাংলাদেশ।

শনিবার (২৭ নভেম্বর) সকালে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড হেলত অ্যাসেম্বলি সেকেন্ড স্পেশাল সেশন’ এ অংশ নিতে যাত্রাকালে এক অডিও বার্তায় এসব কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রী বলেন, সম্প্রতি আফ্রিকাসহ ইউরোপের কিছু দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন নামক করোনার নতুন একটি ভ্যারিয়েন্ট। এ বিষয়ে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় অবগত রয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। এই ভাইরাসটি করোনার অন্যান্য ভ্যারিয়েন্ট এর তুলনায় কিছুটা বেশি এগ্রেসিভ।

ভাইরাসটি নিয়ে আতঙ্কিত না হয়ে দেশবাসীকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আফ্রিকার সঙ্গে আমাদের যোগাযোগ স্থগিত করা হচ্ছে। সকল বিমানবন্দর, স্থলবন্দর বা দেশের সকল প্রবেশপথে স্ক্রিনিং আরও জোরদার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সারাদেশে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে ও মাস্ক পরতে জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হচ্ছে।

জাহিদ মালেক বলেন, বিশ্বের আক্রান্ত অন্যান্য জায়গা থেকেও যারা আসবে তাদের বিষয়েও সতর্কতা অবলম্বন করতে হবে। স্ক্রিনিং ছাড়া যেন আক্রান্ত দেশের কোনও ব্যক্তি দেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট শাখাগুলোকেও নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়েছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। যা নিয়ে ইতোমধ্যেই বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরই মধ্যে একে ‘উদ্বেগের ভ্যারিয়েন্ট’ বলেছে। দক্ষিণ আফ্রিকা ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ফ্লাইট বাতিল করেছে ব্রিটেন। একইসঙ্গে ওই দেশগুলো থেকে আসা ব্রিটিশ ভ্রমণকারীদেরও কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ওমিক্রন বি.১.১.৫২৯ নামের ভ্যারিয়েন্টটি করোনার সবচেয়ে বেশিবার জিন বদলানো সংস্করণ। দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা ও হংকংয়ে মোট ৫৯ জন এই ভ্যারিয়েন্টে সংক্রমিত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD