শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
করোনার বিরুদ্ধে লড়াইয়ে এই মুহূর্তে ভারত স্থিতিশীল জায়গায় রয়েছে- মুকেশ আম্বানি

করোনার বিরুদ্ধে লড়াইয়ে এই মুহূর্তে ভারত স্থিতিশীল জায়গায় রয়েছে- মুকেশ আম্বানি

কলকাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

গুজরাটের পণ্ডিত দীনদয়াল পেট্রোলিয়াম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অতিথি হিসেবে পদার্পণ করে করোনা পরিস্থিতি নিয়ে মতপ্রকাশ করলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। তাঁর কথায়, করোনার বিরুদ্ধে লড়াইয়ে এই মুহূর্তে ভারত স্থিতিশীল জায়গায় রয়েছে। তবে সতর্কতার বার্তাও শোনা গেল তাঁর মুখে। তিনি স্পষ্টই বললেন এই পরিস্থিতিতে গা ছাড়া মনোভাব দেখালে বিপদ আরও বাড়বে। সরকারের আর্থিক পদক্ষেপগুলির ভূয়সী প্রশংসা করে মুকেশ আম্বানি বলেন,অদূর ভবিষ্যতে ভারতীয় অর্থনীতি চাঙ্গা হয়ে উঠতে পারে এই পদক্ষেপগুলির সৌজন্যে।

এ দিন নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভিশনের দৃষ্টান্ত তুলে ধরেন মুকেশ আম্বানি। তিনি বলেন, গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার সময় থেকেই এই প্রকল্পটির বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছিলেন নরেন্দ্র মোদি। এনার্জি, এনার্জি এডুকেশান, গবেষণা, উদ্ভাবন, সমস্ত বিষয়েই ভারত আত্মনির্ভর হয়ে উঠেছে সেই চিন্তাশক্তির কারণেই।

পাশাপাশি পণ্ডিত দীনদয়াল পেট্রোলিয়ামং বিশ্ববিদ্যালয়ের প্রশংসা করে তিনি বলেন, মাত্র ১৪ বছের অটল র‍্যাঙ্কিংয়ে ভারতে প্রথম ২৫ এ জায়গা করে নিয়েছে এই ইন্সটিটিউশন। এই বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো, এবং ফ্যাকাল্টি (শিক্ষক প্রতিনিধি)-রও প্রশংসা করেন মুকেশ আম্বানি।

অদূর ভবিষ্যতে অর্থনীতিতে গতি সঞ্চার করতে আমরা কি এমন কোনও শক্তি উৎপাদন করতে পারি যা পরিবেশের ক্ষতি করবে না, আবার দেশকে সব দিক থেকে একটি সুপার পাওয়ারে পরিণত করবে? ভাবী গবেষকদের উদ্দ্যেশ্যে আজ তিনি প্রশ্ন করেন৷

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD