শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
করোনায় আক্রান্ত সাহিত্যিক বুদ্ধদেব গুহ

করোনায় আক্রান্ত সাহিত্যিক বুদ্ধদেব গুহ

রাজশ্রী,
কলকাতা প্রতিনিধি।।

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউতে উত্তাল দেশ। একের পর এক করোনা আক্রান্তের খবর আসছে। এবার করোনা আক্রান্ত হলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ। তবে আপাতত তাঁর শরীরে খুব একটা কষ্ট নেই। একটি হোটেলে আইসোলেশনে আছেনv তিনি। তবে শুধু তিনি নন আক্রান্ত হয়েছেন তাঁর বড় মেয়ে এবং গাড়ির চালক।

সাহিত্যিক বুদ্ধদেব গুহর বয়স হয়েছে ৮৬ বছর। বেশ কিছুদিন ধরেই সর্দি কাশিতে ভুগছিলেন তিনি। তাছাড়া বয়সের কারণে কিছু অসুস্থতা রয়েছে তাঁর। সামান্য নিউমোনিয়া ধরা পড়েছে। কিন্তু তাঁর স্বাদ গন্ধ সব ঠিক আছে। বাড়িতে সকলে একসঙ্গে কোভিড আক্রান্ত হওয়ায় সামান্য উদ্বিগ্ন তিনি। তবে জানা গিয়েছে, তাঁর শরীর আপাতত স্থিতিশীল। ‘মাধুকারী’, ‘কোজাগর’, ‘অববাহিকা’, ‘বাবলি’ মতো একের পর অসামান্য উপনাস্যের শ্রষ্টা তিনি। তাঁর চোখ দিয়েই বহু মানুষ জঙ্গলকে ভালোবেসেছে। লেখাকে ভালোবেসেছে। সকলের প্রিয় সাহিত্যিকের করোনা রিপোর্ট পজিটিভ আসায় স্বাভাবিক ভাবেই চিন্তা বাড়ছে।

কয়েক দিন আগেই বাংলার সাহিত্য জগতের নক্ষত্র কবি শঙ্খ ঘোষ প্রয়াত হয়েছেন। তিনিও কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৯০। তাঁর চলে যাওয়া যেন কিছুতেই মেনে নিতে পারছে না আপামর বাঙালি। এবার ফের আতঙ্ক তৈরি হচ্ছে সাহিত্যিক বুদ্ধদেব গুহকে নিয়ে। তবে জানিয়েছেন, ‘এত তাড়াতাড়ি সব শেষ হবে না।” তাঁর মনোবল করোনাকে হারাবেই। অসম্ভব মনের জোর এই মানুষটার। আর তাই তো তাঁর লেখনিতে জীবন্ত হয়েছে সব চরিত্র। প্রেম, ভালোবাসা ডানা মেলেছে জঙ্গলের নির্জনতায়। সাহিত্যিক বুদ্ধদেব গুহর দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর ভক্তরা।

দেশের কোভিড পরিস্থিতি আতঙ্ক তৈরি করছে মানুষের মধ্যে। গোটা দেশ করোনার দ্বিতীয় ঢেউতে উত্তাল। অক্সিজেন সিলিন্ডার থেকে বেড সব কিছু নিয়েই হাহাকার চলছে মানুষের মধ্যে। এ অবস্থায় একের পর এক মানুষের করোনা আক্রান্তের খবর ভয় বাড়াচ্ছে বইকি ! সাহিত্যিক বুদ্ধদেব গুহর করোনা আক্রান্ত হওয়ার খবর তেমনটাই চিন্তা বাড়াচ্ছে মানুষের !

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD