শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
করোনায় আরো ২৩ জনের মৃত্যু আক্রান্ত ১৩০৮

করোনায় আরো ২৩ জনের মৃত্যু আক্রান্ত ১৩০৮

নিউজ ডেস্কঃ

ছবি সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৮০৩ জনের।

আজ রবিবার (২৫অক্টোম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় মৃত ২৩ জনের মধ্যে পুরুষ ১৯ জন এবং নারী চারজন। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১১টি ল্যাবরেটরিতে ১১ হাজার ৭৫৭টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ১০৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ৫৭ হাজার ৫৮৯টি।

নমুনা পরীক্ষায় নতুন এক হাজার ৩০৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৯৮ হাজার ৮১৫ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা এক হাজার ৫৪৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা তিন লাখ ১৫ হাজার ১০৭ জন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD