শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
করোনায় মধুখালী উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

করোনায় মধুখালী উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

নিউজ ডেস্কঃ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু।

আজ বুধবার (২৮ অক্টোবর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।

জানা গেছে, গত ২৫ অক্টোবর উপজেলা চেয়ারম্যান বাচ্চুর করোনা শনাক্ত হয়। ওইদিনই তিনি ঢাকা মেডিকেলে ভর্তি হন।

মধুখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বকু জানান, বাদ আসর মধুখালী ইদগা ময়দানে তার জানাজার নামাজ শেষে মধুখালী কবরস্থানে প্রশাসনিক ব্যবস্থাপনায় তার লাশ দাফন করা হবে।

বাচ্চুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফরিদপুর-১ আসনের এমপি মনজুর হোসেন, সাবেক এমপি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD