শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
করোনায় মৃত্যু ২৮ লাখ ছাড়াল

করোনায় মৃত্যু ২৮ লাখ ছাড়াল

ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ

বিশ্বের বিভিন্ন দেশে টিকাদান জোরেশোরে চললেও মহামারি করোনাভাইরাস পরিস্থিতির খুব বেশি একটা উন্নতি হয়নি। করোনার তাণ্ডবে এখন পর্যন্ত ২৮ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

গত একদিনে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৫০৭ জনের এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪৩ হাজার ৫৯৮ জন।

আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ মঙ্গলবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ২৮ লাখ ৪ হাজার ৩৪৬ জন। বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৮২ লাখ ৩৯ হাজার ৭৩৫ জন। অজানা এই ভাইরাসে সংক্রমিত হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১০ কোটি ৩৪ লাখ ৪৬ হাজার ৬৭০ জন।

মহামারি এই ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ১০ লাখ ৩৩ হাজার ৮০১ জন। মারা গেছেন ৫ লাখ ৬৩ হাজার ২০৬ জন।

দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২৫ লাখ ৭৭ হাজার ৩৫৪ জন। মারা গেছেন ৩ লাখ ১৪ হাজার ২৬৮ জন।

তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২০ লাখ ৯৫ হাজার ৩২৯ জন। মারা গেছেন ১ লাখ ৬২ হাজার ১৪৭ জন।

শনাক্তের তালিকায় রাশিয়াকে ছাড়িয়ে চারে উঠে এসেছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত ৪৫ লাখ ৫৪ হাজার ৬৮৩ জন। এর মধ্যে মারা গেছেন ৯৪ হাজার ৯৫৬ জন। আর সুস্থ হয়েছেন ২৯ লাখ ৮১০ জন।

পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত ৯৮ হাজার ৩৩ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত ৪৫ লাখ ২৮ হাজার ৫৪৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪১ লাখ ৪৬ হাজার ৪০৮ জন।

এরপর শনাক্তের দিক থেকে তালিকায় রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, ইতালি, স্পেন, তুরস্ক ও জার্মানি। আর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD