শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
করোনা আক্রান্ত সৌমিত্রের অবস্থার আরও অবনতি

করোনা আক্রান্ত সৌমিত্রের অবস্থার আরও অবনতি

রাজশ্রী, কলকাতা, প্রতিনিধি।।

করোনাভাইরাসে আক্রান্ত ভারতের পশ্চিমবঙ্গের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থার আরও অবনতি হয়েছে।

শুক্রবার বিকাল থেকে হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অনিয়মিত রক্তচাপ এবং অসুস্থতা বাড়ায় তাকে স্থানান্তরিত করা হয়েছে বেলভিউ হাসপাতালের আইটিইউ বা ইনটেনসিভ থেরাপি ইউনিটের কেবিনে।

গত মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত সৌমিত্রকে বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বুধ ও বৃহস্পতিবার ভালোই ছিল তার অবস্থা। তার রয়েছে ক্যানসার, সিওপিডি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস। তার ওপরে করোনা পজিটিভ।

ফলে কোনো ঝুঁকি না নিয়েই গতকালই তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সুপারিশ নিয়ে তাকে সুচিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় আইটিইউতে। সেখানে তাকে দেয়া হচ্ছে অক্সিজেন।

গত কয়েক মাস শুটিং বন্ধ ছিল টালিউডে। নিয়মবিধি মেনে সম্প্রতি সৌমিত্র শুটিং শুরু করেছিলেন। কাজ করছিলেন তার ওপর তৈরি একটি তথ্যচিত্রে। এর মধ্যেই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD