শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
করোনা জয় করলেন ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল

করোনা জয় করলেন ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল

করোনাকে জয় করলেন ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেল মোঃ মোজাম্মেল হোসেন রেজা। বৃহস্পতিবার রাতে তিনি এবিষয়টি নিশ্চিত করে বলেন করোনা পরীক্ষার ফল ‘নেগেটিভ’ হয়েছে। এই সুসংবাদটি দেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। ৩০ আগষ্ট তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছিল।

জানা গেছে, আক্রান্ত হওয়ার আগে করোনার সংক্রমণ ঠেকাতে মানুষকে ঘরমুখী করতে, ভ্রমমাণ বাজার, মাস্ক, সাবান-হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার সহ প্রায় ৫ মাস দিন-রাত ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে ছুটে বেড়িয়েছেন মোঃ মোজাম্মেল হোসেন রেজা।

এ বিষয় ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেল মোঃ মোজাম্মেল হোসেন রেজা জানান, ৩০ আগষ্ট মাথা ব্যথা,জ্বর, শুকনো কাশি ছাড়া তার তেমন কোনো উপসর্গ ছিল না। করোনা পজিটিভ শব্দটি শুনে তিনি মোটেও ভীত বা ভেঙে পড়েননি। বরং দৃঢ় মনোবল নিয়ে বাসায় সবকিছু আলাদা করে আইসোলেশনে চলে যান। তবে তাঁর একমাত্র ছেলেকে নিয়ে কিছুটা বিচলিত ছিলেন।
পরে তাঁর নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এলে তিনি স্বস্তি পান।

তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পরিবারসহ স্বজন আর শুভানুধ্যায়ীদের অনুপ্রেরণা আর ভালোবাসায় তিনি করোনাকে জয় করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD