শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
করোনা পরিস্থিতি সামলাতে বইমেলা বন্ধহস ৫ সুপারিশ

করোনা পরিস্থিতি সামলাতে বইমেলা বন্ধহস ৫ সুপারিশ

দেশে করেনো সংক্রমণ আবারো ভয়ংকর হয়ে উঠছে। এই পরিস্থিতি সামলাতে ৫ সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরী পরামর্শক কমিটি।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সরকারের দেওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, দেশে গড় শনাক্তের হার ২৩ শতাংশে পৌঁছে গেছে। দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে রোগীর সেবা বাড়ানো, বিনোদন কেন্দ্র, বইমেলা ও সমাজিক অনুষ্ঠানবন্ধ করাসহ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ দফা সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

সুপারিশগুলো হলো- রোগ প্রতিরোধের জন্য অবিলম্বে সামাজিক অনুষ্ঠান, বিনোদন কেন্দ্র, বইমেলা ও অন্যান্য মেলা বন্ধ করা দরকার। পরিবহনে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা এ সম্পর্কে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। সব নির্দেশনা যাতে পালন করা হয় তার ব্যবস্থা নিতে হবে। ধর্মীয় আচার অনুষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশন থেকে দিক নির্দেশনা নেওয়া যেতে পারে। কোভিড-১৯ এর জন্য টেষ্ট করতে আসা মানুষ যাতে সহজে সেবা পায় তার ব্যবস্থা করা দরকার। আগামী দিনগুলোতে করোনা টেষ্ট করার চাহিদা বাড়তে পারে, সেটি মাথায় রেখে পর্যাপ্ত প্রস্তুতি প্রয়োজন। হাসপাতালসমূহে যথাসম্ভব কোভিড-১৯ রোগীর শয্যা সংখ্যা বাড়ানো প্রয়োজন। আইসিইউতে শয্যা সংখ্যা বাড়ানো দরকার। ঢাকার বাইরে মেডিকেল কলেজগুলোর সক্ষমতা বাড়িয়ে সেখানে এলাকার রোগীর চিকিৎসা করা দরকার।

প্রধানমন্ত্রীর কার্যালয় সম্প্রতি করোনা সংক্রমণ কমানোর লক্ষ্যে ১৮ দফা নির্দেশনা জারীর বিষয়টিকে স্বাগত ও ধন্যবাদ জানিয়ে বলেছে, সেগুলো কার্যকর করার জন্য বাস্তবায়ন কর্মসূচী ও প্রস্তুতি বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা প্রয়োজন। একই সঙ্গে পোস্ট ভ্যাক্সিনেশন সার্ভিলেন্সের উদ্যোগ নেওয়া যেতে পারে। বর্তমান পরিস্থিতিতে সংক্রমণের গতি প্রকৃতি বোঝার জন্য জেনেটিক সিকোয়েন্সিং করা দরকার । এ জন্য প্রয়োজনীয় নির্দেশনা ও আর্থিক সংস্থানের ব্যবস্থা করা প্রয়োজন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD