বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
করোনা মহামারির কারণে বিশ্বে নতুন করে সাড়ে ১৭ কোটি মানুষ দারিদ্র্যের মুখে পড়বে – জাতিসংঘ

করোনা মহামারির কারণে বিশ্বে নতুন করে সাড়ে ১৭ কোটি মানুষ দারিদ্র্যের মুখে পড়বে – জাতিসংঘ

নিডস নিউজ ডেক্সঃ

করোনা মহামারির কারণে বিশ্বে নতুন করে আরও সাড়ে ১৭ কোটি মানুষ দারিদ্র্যের মুখে পড়বে বলে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের দারিদ্র্য বিশেষজ্ঞ অলিভার দ্য শাটার বলেন, ১৯৩০ সালের মহামন্দার পর করোনা মহামারীতে আবারো বিশ্বে ভয়াবহ আর্থিক মন্দা দেখা দিয়েছে।
তিনি এক বার্তায় বলেন, বিভিন্ন দেশের সরকার সাধারণ মানুষের জন্য যেসব পদক্ষেপ নিচ্ছে সেগুলো পর্যাপ্ত নয়। মহামারী পরবর্তী সময়ে দারিদ্র্য এবং অসমতা দূর করতে তিনি বিশ্ব নেতাদের একসাথে কাজ করার আহ্বান জানান। ব্যঙ্গ করে তিনি বলেন, সামাজিক নিরাপত্তা এমন একটি জালে পরিণত হয়েছে, যেখানে সব জায়গায় ছেড়া। এখন যে পদক্ষেপগুলো নেয়া হচ্ছে সেগুলো ক্ষণস্থায়ী, অনেক মানুষই দারিদ্র্যের দুষ্টচক্রে পড়ে যাবে।
দারিদ্র্যসীমার নিচে তাদের দৈনিক খরচ পড়বে ৩.২০ ডলার। বিভিন্ন দেশের সরকার সোশ্যাল স্কিম চালু করেছে কিন্তু দরিদ্র দেশগুলো আওতার বাইরে থাকবে, কারণ এ দেশগুলোর কাছে ডিজিটাল সেবা বা ইন্টারনেট সেবা নেই। সরকারের কাছেও এখন পর্যাপ্ত প্রকল্প নেই। দারিদ্র্যর মুখে পড়া মানুষ এতেই অভ্যস্ত হয়ে নিজের সর্বস্ব বিক্রি করে দিচ্ছেন। অলিভার দ্য শাটার বলেন, দারিদ্র্যের আরো চরম অবস্থা বিশ্ব দেখবে মহামারির পরে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD