শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কর আহরণে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে: প্রধানমন্ত্রী

কর আহরণে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্কঃ

ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করদাতাদের অভূতপূর্ব সাড়া কর আহরণে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। সোমবার জাতীয় আয়কর দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা জানান।

শেখ হাসিনা বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে ৩০ নভেম্বর ‘জাতীয় আয়কর দিবস ২০২০’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। দিবসটি উপলক্ষে দেশের সকল সম্মানিত করদাতা এবং আয়কর বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই।

‘সবাই মিলে দিব কর, দেশ হবে স্বনির্ভর’ স্লোগানকে সামনে রেখে এ বছর জাতীয় আয়কর দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘স্বচ্ছ ও আধুনিক করসেবা প্রদানের মাধ্যমে করদাতাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ’।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে জাতীয় রাজস্ব বোর্ড প্রতিষ্ঠা করেন। এই বোর্ড ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রের রাজস্ব ভাণ্ডারকে সমৃদ্ধ করার মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে। দেশে রাজস্ববান্ধব সংস্কৃতি গড়ার লক্ষ্যে এ প্রতিষ্ঠানের বিভিন্ন উদ্ভাবনী কর্মসূচির ছোঁয়া জাতীয় পর্যায় থেকে গ্রাম পর্যায় পর্যন্ত বিস্তৃত হয়েছে।

সরকার প্রধান বলেন, কোভিড-১৯ সৃষ্ট মহামারির কারণে এ বছর আয়কর মেলা অনুষ্ঠিত না হলেও কর অঞ্চলগুলোতে করদাতাদের অভূতপূর্ব সাড়া কর আহরণে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। আয়কর প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে ‘জাতীয় ট্যাক্সকার্ড নীতিমালা-২০১০ (সংশোধিত)’ অনুযায়ী এবার ১৪১ জন করদাতাকে ট্যাক্সকার্ড এবং সারা দেশে ৫২৫ জন সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী করদাতাকে সম্মাননা প্রদান করা হচ্ছে।

শেখ হাসিনা বলেন, জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব আহরণের মাধ্যমে সরকারের রূপকল্প-২০২১ ও রূপকল্প-২০৪১ বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে মুজিববর্ষে সবাইকে একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য আমি আহ্বান জানাচ্ছি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD