শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত

কসবায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে শপথ গ্রহণ” অনুষ্ঠান শহীদ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কসবা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম।

আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর মিয়া, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক লোকমান হোসেন পলা, উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি সবুজ খান জয়, উপজেলা আইসিটি অফিসার মো. জাহিদ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শরীফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহম্মদুর রহমান প্রমুখ।

আলোচনায় বক্তারা সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর মর্যাদা সুরক্ষা এবং সাম্যতার মানবিক দর্শন নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সমাজসেবা ও মহিলা অধিদপ্তরের উপকারভোগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD