বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
কসবায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

কসবায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।।

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে শপথ পাঠ, আলোচনা সভা, সনদপত্র প্রদান ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. খোরশেদ আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম। যুব সংগঠক মো. গোলাম কিবরিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম, কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর পীরজাদা শিবলী নোমানী, উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি সবুজ খান জয়, গণঅধিকার পরিষদের আহ্বায়ক হিজবুল্লাহ হেলালী, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক লোকমান হোসেন পলা ও ছাত্র প্রতিনিধি হাসান মাহমুদ।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা এইচ এম জামান, আত্মকর্মী মাসুদ রানা ও কুলসুম আক্তার।

বক্তারা বলেন, দেশের অগ্রযাত্রা ও সমৃদ্ধিতে প্রযুক্তিতে দক্ষ যুব সমাজই প্রধান চালিকা শক্তি। তাই দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল যুব গড়ে তুলতে সরকারি-বেসরকারি সকল উদ্যোগকে একসাথে কাজ করতে হবে।

অনুষ্ঠানের শেষাংশে প্রশিক্ষিত ১০জন যুবক ও যুবমহিলার হাতে সনদপত্র ও যুব ঋণের চেক তুলে দেন অতিথিরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD