বুধবার, ১৩ মে ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
কসবায় জাতীয় যুব দিবস উদযাপিত আলোচনা সভাও চেক বিতরণ

কসবায় জাতীয় যুব দিবস উদযাপিত আলোচনা সভাও চেক বিতরণ

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রা‏হ্মণবাড়িয়ার কসবায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্য সামনে রেখে কসবা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে র‌্যালী, আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সম্মেলন কক্ষে শুক্রবার (০১ নভেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. খোরশেদ আলম খান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তার। গোলাসার আদর্শ যুব সংগঠনের সভাপতি মো. গোলাম কিবরিয়া মুন্নার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম সরওয়ার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আলমগীর মিয়া, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের স্বপন প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন যুব সংগঠনের কর্মকর্তা, প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী, স্বউদ্যোক্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মৎস চাষ ও পোশাক তৈরীর জন্য তিনজন প্রশিক্ষিত যুবক-যুবতিকে মোট ৪ লক্ষ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর শিক্ষিত যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করেন। যুব উন্নয়ন অধিদপ্তর তাদের মাধ্যমে প্রশিক্ষিতদের প্রতিষ্ঠান পরিচালনার জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থাও করে দেন। তারা শিক্ষিত যুবক-যুবতীদের চাকরীর পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান জানান। তারা বলেন, উদ্যোক্তা হতে পারলে সে যেমন নিজে স্বাবলম্বি হতে পারবে পাশাপাশি তার প্রতিষ্ঠানে কর্মসংস্থানেরও ব্যবস্থা করতে পারবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD