মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা
কসবায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সার, বীজ ও অর্থ বিতরণ

কসবায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সার, বীজ ও অর্থ বিতরণ

নিউজ ডেস্ক।।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাম্প্রতিক বন্যায় বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণঅধিদপ্তরের উদ্যোগে উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৬ হাজার কৃষক-কৃষাণীর মাঝে সার, বীজ ও অর্থ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহরিয়ার মুক্তার।অনুষ্ঠানে উপজেলায় বন্যায় সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত বায়েক ইউনিয়নের ৪ হাজার এবং অন্যান্য ইউনিয়নের ২ হাজার কৃষক-কৃষাণী প্রত্যেককে ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, ৫ কেজি উফশী বীজ ও রোপন খরচ বাবদ ১ হাজার টাকা প্রদান করা হয়।

উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা. তারেক মাহমুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূইয়া, কসবা প্রেসক্লাব সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক আবুল খায়ের স্বপন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুহুল আমিন
সরকার ও গোপিনাথপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ভূইয়া প্রমুখ।

কৃষি অফিস সুত্রে জানা যায়, সাম্প্রতিক পাহাড়ি ঢল ও আকষ্মিক বন্যায় কসবা উপজেলায় ৪ হাজার ৫শ ৮৩ হেক্টর জমি তলিয়ে যায়। নষ্ট হয়ে যায় ওইসব এলাকার ১০ হেক্টর পরিমান বীজতলা। এছাড়াও ১শ
৭৫ হেক্টর সবজি ক্ষেত নষ্ট হয়ে যায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD