বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
খুলনার.কয়রায় গো-খাদ্যের অভাবে হতাশায় ভুগছে গো-চাষীরা।

খুলনার.কয়রায় গো-খাদ্যের অভাবে হতাশায় ভুগছে গো-চাষীরা।

স্বপন কুমার রায় ও নিশিত রঞ্জন মিস্ত্রী-
খুলনা জেলার কয়রা উপজেলায় গো-খাদ্যের হতাশায় ভুগছেন গো-চাষীরা।সরেজমিন ঘুরে দেখা গেছে কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের শুড়িখালী,চান্নিরচক,আমির পুর পাটনীখালী,পাইকগাছা উপজেলার গড়ুইখালী ইউনিয়নের কুমখালী হোগলারচক,বাইনবাড়ীয়া দেখা গেছে অত্র এলাকার বদ্ধজলমহলের মধ্যে বেড়ে উঠা কচুরিপানা কেটে তারা গো-খাদ্য হিসাবে খাওয়াচ্ছে। অন্যান্য বছরে এ সময়ে গো-পালনের জন্য তারা খড় বা পল কিনে খেতে দিতেন।কিন্তু করোনা ভাইরাসের কারণে পল খড় যোগাড় করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন আমাদী ইউনিয়নের চান্নির চক গ্রামের রবীন্দ্রনাথ বৈদ্য।
একই গ্রামের সুবোধ সরদার বলেন এক অভাবের কারণে নিজেদের খাওয়ার অভাব অন্য দিকে ছোটবড় দিয়ে দশ এগারো টি গরু পালন করেছি,তাদের খাওয়ার যোগাতে হিমসিম খাচ্ছি,তাই শেষ পর্যন্ত এ পথ ছাড়া আর কিছুই করার নেই।
পাইকগাছা উপজেলার গড়ুইখালী ইউনিয়নের হোগলারচক গ্রামের অনিমেষ মন্ডল বলেন মানুষের খাবারের অভাব হলে দুই এক দিন না খেয়ে থাকতে পারে।কিন্তু অবলা জন্তুর খাবার ফুরিয়ে গেলে তাদের চাওনি দেখে কষ্টের শেষ থাকে না।
অন্তহীন সমস্যা দেখার কেউ নেই,কারো কাছে বলেও এর সমাধান আছে বলে মনে হচ্ছে না।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD