বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
কসবায় বিজিবি’র খাদলা বিওপির অপারেশনাল কার্যক্রম শুরু

কসবায় বিজিবি’র খাদলা বিওপির অপারেশনাল কার্যক্রম শুরু

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।।
বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’’ এই মূলমন্ত্রে দিক্ষীত হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা গ্রামের সীমান্ত এলাকার সীমান্ত নিরাপত্তা রক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশসহ সীমান্ত সক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণের জন্য সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ খাদলা নামক নতুন বিওপি বুধবার (১২ মার্চ ২০২৫) হতে অপারেশনাল কার্যক্রম শুরু করছে। বিজিবি’র কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মো. রেজাউল কবির, পিবিজিএম উপস্থিত থেকে উক্ত বিওপি’র অপারেশনাল কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, সহকারী পরিচালক মো. মতিউর রহমান, খাদলা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. মোবারক হোসেনসহ বিজিবি’র কর্তব্যরত অন্যান্য সসদ্যগণ।
কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মো. রেজাউল কবির, পিবিজিএম জানান, উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইল এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস অভিমত ব্যক্ত করেছেন সরাইল রিজিয়নে একটি নতুন বিওপি হিসেবে খাদলা বিওপি যুক্ত হওয়ায় এই বিওপি’র মাধ্যমে সীমান্ত রক্ষাসহ সীমান্ত সংক্রান্ত সকল অপরাধ নিয়ন্ত্রণ আরো জোরালোভাবে সম্পন্ন হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD