বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
কসবায় মিউচুয়াল ট্রাস্ট্র ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন

কসবায় মিউচুয়াল ট্রাস্ট্র ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

মিউচুয়াল ট্রাস্ট্র ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকালে ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপ শাখায় কেক কেটে আনুষ্ঠানিক ভাবে উদযাপন করা হয়েছে। এ সময় ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, সাংবাদিক, রাজনীতিবিদ ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপক মো. মিজানুল হক। ব্যাংক কর্মকর্তা মো. ইব্রাহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কসবা প্রেসকাব সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের স্বপন, সহ-সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রত্রিকার ব্রা‏হ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ সোহরাব হোসেন, কসবা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মেহেদী হাসান রুবেল, কসবা প্রেসকাব সদস্য মো. শাখাওয়াত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কসবা প্রেসকাব সাবেক সাধারণ সম্পাদক ও আড়াইবাড়ি ইসলামীয়া সাঈদীয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক শেখ মো. কামাল উদ্দিন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD