শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কসবায় রাতের আঁধারে চলছিল পাহাড় কাটা

কসবায় রাতের আঁধারে চলছিল পাহাড় কাটা

কসবা প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবার গোপিনাথপুর এলাকায় পাহাড় কাটার দায়ে মো. মামুন মিয়া নামের এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৮ নভেম্বর) সকালের দিকে সত্যতা নিশ্চিত করেছেন কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম সারওয়ার। এর আগে বৃহস্পতিবার রাতে গোপিনাথপুর ইউনিয়নের লতুয়ামুড়া নামক স্থানে পাহাড় কাটার অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আরও নেতৃত্ব দেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ এবং তৌহিদুল ইসলাম। অভিযানে জেলা পুলিশের একটি বিশেষ টিম সহযোগিতা করেন।
কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম সারওয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনজন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা ও বিজিবির সমন্বয়ে রাতে গোপিনাথপুর ইউনিয়নের লতুয়ামুড়া এলাকায় পাহাড় কাটা হচ্ছে এমন অভিযোগেই অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় পাহাড় কাটার সময় অভিযান চালিয়ে একজনকে আটক করে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পাহাড় কাটায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD