শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কসবায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি মেলা

কসবায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি মেলা

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি মেলা ২০২৫। রোববার (২৫ মে) সকালে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) আবদুল খালেক পাটোয়ারী। তিনি বলেন, “ভূমি সেবায় ডিজিটাল পদ্ধতির ব্যবহার ও জনসচেতনতা বৃদ্ধি করাই এ মেলার মূল লক্ষ্য। মানুষ যেন সহজে ও স্বচ্ছভাবে ভূমি সংক্রান্ত সেবা পায়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর পীরজাদা শিবলী নোমানী, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবুল খায়ের স্বপন, উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম হারুনুর রশিদ ঢালি, সাংবাদিক ফোরাম সভাপতি সবুজ খান জয়, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মাওলানা হিজবুল্লাহ হেলালী, উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম সারোয়ার এবং উপজেলা ছাত্র প্রতিনিধি হাসান মাহমুদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মেলা চলবে আগামী তিন দিন। এতে ভূমি অফিসের ডিজিটাল সেবা, খতিয়ান যাচাই, নামজারি প্রক্রিয়া, অনলাইন আবেদনসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত সেবা বিষয়ে সচেতন করতে ভ্রাম্যমাণ সেবা বুথও স্থাপন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD