শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কসবায় হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপি নেতৃবৃন্দের সম্প্রীতি সভা

কসবায় হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপি নেতৃবৃন্দের সম্প্রীতি সভা

কসবা নিউজ।।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর দেশব্যাপী চলমান ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় স্থানীয় সংখ্যালঘু ও হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা দিতে সম্প্রীতি সভা করেছেন উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) দুপুরে কসবা পৌর শহরে অবস্থিত শ্রী শ্রী গোবিন্দ জিউর মন্দিরে আয়োজিত সম্প্রীতি সভায় কসবা পৌর বিএনপির আহ্বায়ক শরীফুল ইসলাম ভূইয়ার সঞ্চালনায় ও গোবিন্দ জিউর মন্দিরের সভাপতি দীলিপ চন্দ্র রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইলিয়াস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইকলিল আযম, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক শরীফুল হক স্বপন, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি মেহেদী হাসান, উপজেলা যুবদল আহ্বায়ক মাসুদুর রহমান দীপু, সদস্য সচিব জিয়াউল হুদা শিপন ও জেলা ছাত্রদল যুগ্ম সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ, শ্রী শ্রী গোবিন্দ জিউর মন্দিরের সাধারণ সম্পাদক রতন চন্দ্র সাহা ও সহ—সাধারন সম্পাদক সাংবাদিক নেপাল চন্দ্র সাহাসহ বিএনপি ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

সভায় বিএনপি নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের জান—মাল রক্ষাসহ সব ধরনের নিরাপত্তার নিশ্চয়তা দেন। তারা বলেন, আমরা সবাই বাংলাদেশী। আমরা সুদীর্ঘকাল যাবত কসবাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছি। অতীতেও আমাদের মাঝে কোন প্রকার অসম্প্রদায়িক কর্মকান্ড ঘটেনি। অতীতে বিএনপি শাসনামলে হিন্দু সম্প্রদায় এবং তাদের ধমীর্য় উপাসনালয়গুলো সুরক্ষিত ছিল। বর্তমানেও থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD