শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবায় ৩৫ জন মৎস্য খামারি ও ২৩০০ কৃষক পেলেন কৃষি প্রণোদনা

কসবায় ৩৫ জন মৎস্য খামারি ও ২৩০০ কৃষক পেলেন কৃষি প্রণোদনা

কসবা প্রতিনিধি।।

সম্প্রতি কসবা উপজেলার ১০টি ইউনিয়নে আকস্মিক ভয়াবহ বন্যায় কৃষি ও মৎস্য খাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হন স্থানীয় প্রান্তিক কৃষক ও খামারিরা। এসব ক্ষতিগ্রস্তদের সহায়তায় আজ উপজেলা পরিষদ মাঠে এক প্রণোদনা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং কৃষি ও মৎস্য বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত পৃথক দুইটি অনুষ্ঠানে ৩৫ জন মৎস্য খামারি ও ২৩০০ জন কৃষককে বিভিন্ন সহায়তা প্রদান করা হয়।
মৎস্য খাতে: মাছের খাদ্য (খৈল) – ১০০ কেজি করে
কৃষি খাতে: সার, ধানের বীজ, মরিচ ও শাকসবজির বীজ প্রধান করেন উপজেলা কৃষি অফিস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ছামিউল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা কৃষি কর্মকর্তা জনাবা, হাজেরা বেগম এবং উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মেহেদি হাসান।
এছাড়া উপস্থিত ছিলেন কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন, কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ সবুজ খান জয়, সাধারণ সম্পাদক আশরাফ উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক শাহপরানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম বলেন,
দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা ও পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে কৃষি ও মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রান্তিক কৃষকের পরিশ্রমের তুলনা হয় না। আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারে এই খাত আরও উন্নত করা সম্ভব।”

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD