শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কসবায় ৩৬ জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে সাংবাদিক ফোরামের বৃক্ষরোপণ

কসবায় ৩৬ জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে সাংবাদিক ফোরামের বৃক্ষরোপণ

কসবা প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় ৩১ জুলাই বিপ্লবের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কসবা উপজেলা সাংবাদিক ফোরামের আয়োজনে ২০২৫ সালের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৩টায় কসবা বাজারের মাঝামাঝি রেলিংঘেরা একটি ফাঁকা জায়গায় এই পরিবেশবান্ধব কর্মসূচিটি কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ সবুজ খান জয় এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আশ্রাফ উজ্জ্বল এর সঞ্চালনায় অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়।
উপজেলার সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশ সচেতনতা এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির দৃষ্টিনন্দন ফুল ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব ছামিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
উপজেলা কৃষি কর্মকর্তা জনাবা হাজেরা বেগম
কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের
কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন
উপজেলা শ্রমিক দল আহ্বায়ক তবিবুর রহমান জীবন
কসবা উপজেলা সাংবাদিক ফোরামের নির্বাহী উপদেষ্টা মোবারক হোসেন চৌধুরী নাসির
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসান মাহমুদ
সিনিয়র সহ-সভাপতি শামীম আহমেদ
এছাড়াও সাংবাদিক সোহরাব হোসেন, নাইমুল ইসলাম জিহাদ, জামশেদ মিয়া, শরিফুল ইসলাম ফয়সালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি ইউএনও ছামিউল ইসলাম বলেন,
“গাছ আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিক ফোরামের এই উদ্যোগ ধারাবাহিকভাবে চলুক—এটাই আমাদের প্রত্যাশা।”
কৃষি কর্মকর্তা হাজেরা বেগম বলেন,
সাংবাদিকদের এমন পরিবেশ সচেতন উদ্যোগ নিঃসন্দেহে কসবাবাসীর জন্য ইতিবাচক বার্তা বহন করে।”
ওসি মোহাম্মদ আব্দুল কাদের বলেন,
সাংবাদিক ফোরাম ইতিমধ্যেই বিভিন্ন মানবিক কার্যক্রমে যুক্ত হয়ে সমাজে ইতিবাচক ভূমিকা রাখছে। তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ।”
সভাপতি মোঃ সবুজ খান জয় বলেন,
“সাংবাদিক ফোরাম মানবিক দায়িত্ব ও জাতির কল্যাণে ভবিষ্যতেও নিরলসভাবে কাজ করে যাবে।”
কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন বলেন,
এমন উদ্যোগ কসবার প্রতিটি সড়ককে আরও সৌন্দর্যমণ্ডিত করবে এবং এটি সত্যিই প্রশংসনীয়।”

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD