শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কসবার আড়াইবাড়ী দরবার শরীফের পীর অধ্যক্ষ গোলাম সারোয়ার সাঈদীর ইন্তেকালে আইনমন্ত্রীর শোক

কসবার আড়াইবাড়ী দরবার শরীফের পীর অধ্যক্ষ গোলাম সারোয়ার সাঈদীর ইন্তেকালে আইনমন্ত্রীর শোক

লোকমান হোসেন পলা।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবার ঐতিহ্যবাহী আড়াইবাড়ী দরবার শরীফের পীর ও আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা গোলাম সারোয়ার সাঈদী করোনা আক্রান্ত হয়ে এ্যাপেলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২১ নভেম্বর) ভোর ৪টা ১৫মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী…..রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৪ বছর। তাঁর আকষ্মিক অকাল মৃত্যুতে (ব্রাহ্মণবাড়িয়া-৪) কসবা-আখাউড়ার সংসদ সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। শোক বার্তায় আইনমন্ত্রী বলেন, মাওলানা গোলাম সারোয়ার সাঈদী এদেশের প্রখ্যাত বুজুর্গানে আলেমে দ্বীন সৈয়দ আজগর আহাম্মদের দৌহিত্র। তাঁর পিতা মরহুম পীর গোলাম হাক্কানী সাহেবের স্থলাভিষিক্ত হয়ে গোলাম সারোয়ার সাঈদী সাহেব দুনিয়া ও আখেরাতের মুক্তির জন্য দ্বীনের দাওয়াত দিয়ে এলেম দান করেছেন।
মন্ত্রী শোক বার্তায় আরো বলেন, মাওলানা গোলাম সারোয়ার সাঈদী সাহেবের সাথে আমার ব্যক্তিগত সুসম্পর্ক বিদ্যমান ছিলো। তাঁর মৃত্যুতে কসবাবাসী একজন ভালো মানুষকে হারালো। যে ক্ষতি পূরণ হবার নয়।্ আমি তাঁর পরলৌকিক শান্তি কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

আনিসুল হক এম.পি
মন্ত্রী
আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD