বুধবার, ২৯ Jul ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

শিরোনাম :
মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা
কসবার খাড়েরায় গোল্ডকাপ মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

কসবার খাড়েরায় গোল্ডকাপ মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

সিয়াম মাহমুদ।

আজ রোজ বুধবার বিকাল ৪ টায় খাড়েরা দক্ষিণ পাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে খাড়েরা দক্ষিণ পাড়া যুব সংগঠনের উদ্যোগে এক আকর্ষনীয় গোল্ডকাপ মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুভ উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেছে শাপলা স্পোর্টিং ক্লাব বনাম শাহপুর ফুটবল একাদশ। একটি দূর্দান্ত, প্রতিযোগিতাপূর্ণ এবং মনোমুগ্ধকর ম্যাচের মাধ্যমে ড্র ফলাফলে খেলাটি সমাপ্ত হয়েছে।

উক্ত উদ্বোধনী ম্যাচের শুভ উদ্বোধন ঘোষণা করেন জনাব মোঃ ওয়াহেদুর রহমান, সাবেক মেম্বার, ০৯ নং ওয়ার্ড, খাড়েরা ইউনিয়ন পরিষদ।

শুভ উদ্বোধনী ম্যাচের সভাপতিত্ব করেন জনাব মোঃ আবদুল হাই স্যার, সাবেক প্রধান শিক্ষক, খাড়েরা মোহাম্মাদীয়া উচ্চ বিদ্যালয়।

শুভ উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু হামজা (সাংগঠনিক সম্পাদক, টাইলস এন্ড ইম্পোটার্স এসোসিয়েশন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ বোরহান সাহেব (বিশিষ্ট পাথর ব্যাবসায়ী -কসবা, ব্রাহ্মণবাড়িয়া) এবং মোঃ অপু খাঁন (বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা)।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মীর হেলাল উদ্দিন (সাধারণ সম্পাদক, খাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগ), মেজবাউর রহমান রিমন (সভাপতি, খাড়েরা ইউনিয়ন আওয়ামী যুবলীগ), মোঃ নিজাম উদ্দিন (সদস্য, খাড়েরা ইউনিয়ন আওয়ামী যুবলীগ), রোকন উদ্দিন( সভাপতি, খাড়েরা ইউনিয়ন শ্রমিক লীগ)।

শুভ উদ্বোধনী ম্যাচটির রেফারি ছিলেন জনাব মোঃ অমিক হাসান এবং সহ-পরিচালনায় ছিলেন মোঃ সালাউদ্দিন ও লোকমান হোসেন।

উক্ত খেলার প্রধান আয়োজক জনাব মোঃ সানিয়াত বাক্কি। তিনি জানিয়েছেন, আমরা প্রতি বছর এই মিনি ফুটবল টুর্নামেন্টটি আয়োজন করে থাকি, এই নিয়ে আমাদের ৫টি সফল টুর্নামেন্ট শেষে ৬ষ্ঠ তম টুর্নামেন্ট শুরু করেছি। আমরা দর্শকদের জন্য একটি উৎসবমুখর ও প্রাণবন্ত খেলার আয়োজন করতে আমরা বদ্ধপরিকর। উক্ত টুর্নামেন্টের আজকের ম্যাচের সার্বিক সহযোগিতায় ছিলেন সবুজ খাঁন, আরমান খাঁন, মোঃ রকি, নজরুল ইসলাম, মোঃ রাশেদ, মোঃ রাসেল, সিয়াম মাহমুদ, মোঃ রনি, মেহেদী, রবিউল, জিহাদ, সাইফুল, শাহীন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD