শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবার সোহাগ ইতালিতে সড়ক দুর্ঘটনায় নিহত

কসবার সোহাগ ইতালিতে সড়ক দুর্ঘটনায় নিহত

বিশেষ প্রতিনিধি।।
ইউরোপের দেশ ইতালিতে সড়ক দুর্ঘটনায় ইয়াসিন আহাম্মদ সোহাগ (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রবিবার (৮ নভেম্বর) রাতে ইতালির রাজধানীর মন্তভেরদে নামক স্থানে এ ঘটনা ঘটে। সোহাগ কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শেরপুর গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে। এ ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে জীবিকার তাগিদে ইতালিতে পাড়ি দেন সোহাগ। রবিবার রাতে স্থানীয় শহরের একটি মার্কেট থেকে কেনাকাটা করে বাসায় ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ইতালির অন্য শহরে কর্মরত সোহাগের ছোট ভাই সোহেল এসে তার মৃত্যুর খবরটি পরিবারকে জানান। নিহত সোহাগের তিন বছরের একটি কন্যাসন্তান রয়েছে। নিহতের ভাই সোহেল ও ইতালি প্রবাসী রনি মাহমুদ জানান, লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD