শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কসবায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ৫০ জরিমানা হাজার টাকা

কসবায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ৫০ জরিমানা হাজার টাকা

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি \

কসবা উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার গ্রামে গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ উল আলম

ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ভূমির মালিক মৃত আফতাব খন্দকারের ছেলে কামাল খন্দকারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, কামাল খন্দকার মোচলেকা দিয়েছেন ভবিষ্যতে পাহাড় থেকে কোনো ধরণের মাটি কাটা হবে না।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ উল আলম সাংবাদিকদের জানান, পাহাড় কাটা আইনত দন্ডনীয় অপরাধ। ভবিষ্যতে পাহাড় কাটবেনা মর্মে মুচলেকা দেয়ার প্রেক্ষিতে কামাল খন্দকারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাহাড় কাটা বন্ধের ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য চলতি বছরের ১১ ফেব্রুয়ারি এই পাহাড় কাটা নিয়ে তৎকালীন সহকারী কমিশনার(ভূমি) জাহাঙ্গীর হোসেন কসবা থানায় একটি অভিযোগ দায়ের করেন। দীর্ঘ প্রায় ৯ মাস

অতিবাহিত হলেও রহস্যজনক কারনে অভিযোগের বিষয়ে আজও ব্যবস্থা নেয়নি থানা পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD