শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবায় একাধিক মাদক মামলার গ্রেফতারী পরোয়ানা আসামী স্বপন মিয়া গ্রেফতার

কসবায় একাধিক মাদক মামলার গ্রেফতারী পরোয়ানা আসামী স্বপন মিয়া গ্রেফতার

আবুল খায়ের স্বপন।।
কসবায় একাধিক মাদক মামলার গ্রেফতারী পরোয়ানা আসামী মাদক সম্রাট স্বপন মিয়া (৪২) কে মঙ্গলবার গভীর রাতে কসবা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আখাউড়া উপজেলার গঙ্গাসাগর গ্রাম থেকে গ্রেফতার করেন। স্বপন মিয়া কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের গঙ্গানগর গ্রামের মোঃ মুতি মিয়ার ছেলে।
কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলগীর ভূইয়া জানান; গ্রেফতারকৃত স্বপন মিয়া এলাকায় মাদক সম্রাট নামে পরিচিত। গ্রেপ্তার এড়াতে স্বপন মিয়া দীর্ঘদিন যাবৎ আখাউড়া উপজেলার গঙ্গাসাগর গ্রামে লুকিয়ে ছিলেন। গতকাল মঙ্গলবার গভীর রাতে কসবা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে স্বপন মিয়াকে আখাউড়া উপজেলার গঙ্গাসাগর তার ভগ্নিপতি গঙ্গাসাগর পশ্চিম পাড়ের মামুন মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে কসবা থানা, ঢাকা চকবাজার, ঢাকা শেরেবাংলা নগর ও ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। কসবা থানা পুলিশ আজ বুধবার দুপুরে স্বপন মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD