শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কসবায় গাজাসহ চার মাদক কারবারী গ্রেপ্তার থানায় মামলা

কসবায় গাজাসহ চার মাদক কারবারী গ্রেপ্তার থানায় মামলা

মোঃ আঃ বাকের সরকার বাবর
প্রতিনিধি, কসবা,
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের
নোয়াঁগাও এলাকা থেকে গত শুক্রবার গভীর রাতে গঁাজা বিক্রি করার সময়
চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে
থাকা তিন কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মামলা
হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, নেত্রকোনার আটপাড়া থানার মহশের কেলা
গ্রামের ফুলন মিয়া (৩৫), আলমগীর মিয়া (২৬), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ
থানার চড়নিখলা গ্রামের রফিকুল ইসলাম (৫০) এবং ব্রাহ্মণবাড়িয়ার
কসবা উপজেলার নোয়াগাঁও গ্রামের সাক্কু মিয়া (৪০)।
গ্রেপ্তারকৃতদের আজ শনিবার সকালে
ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল
ম্যাজিষ্ট্যাট আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তাদেরকে জেল হাজতে
প্রেরণ করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কসবা উপজেলার
গোপীনাথপুর ইউনিয়নের নোয়াগঁাও এলাকায় ভারত থেকে আনা
গঁাজা গত শুক্রবার গভীর রাতে ক্রয়-বিক্রয় করছেন মাদক ব্যবসায়ীরা। এ খবর
পেয়ে কসবা থানা পুলিশ অভিযান চালায়। এ সময় গঁাজা বিক্রয় করার
সময় হাতে-নাতে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। এ সময় তাদের
কাছে থাকা তিন কেজি গঁাজা জব্দ করেন। এ ঘটনায় কসবা থানার উপ
পরিদর্শক (এস.আই) মো. শহীদুল্লাহ প্রধান বাদী হয়ে চার মাদক
ব্যবসায়ীকে আসামী করে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর
ভুইয়া বলেন, গাঁজা বিক্রয়ের সময় চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা
হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের
মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD