শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কসবায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা: বৃদ্ধা নিহত, আহত ৩৫

কসবায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা: বৃদ্ধা নিহত, আহত ৩৫

আবুল খায়ের স্বপন।।

ব্রাহ্মণবাড়িয়াঃ জেলার কসবায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা নিহত হয়েছেন।

আহত হয়েছে কমপক্ষে ৩৫ জন। তাদেরকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরবর্তীতে কুমিল্লা মেডিক্যাল ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

শুক্রবার (১৮ জুন) রাত পৌনে ১২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের মনকাশাইর নামক স্থানে এই ঘটনা ঘটে।

এসময় ট্রাকে থাকা অন্তত ৩৫ জন যাত্রী আহত হয়েছে। তবে ৫ জনকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন নয়ন মিয়া(৪৯), মদিনা(২৭), তিশামনি(৬), রিনা(৩৭), সাইদুর রহমান(৫২)। তারা সবাই নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার তেতুলিয়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের বাসিন্দা। বাকি হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম।

ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাইদুর রহমান নামের একজন জানান, চট্রগ্রামের পীরবাবা মাইজভান্ডারি যাওয়ার জন্য আমরা পরিকল্পনা করি। সবাই দিনমজুর হওয়ায় অর্থ সাশ্রয় করতে শুক্রবার ট্রাক রিজার্ভ করে ৪৩জন মাইজভান্ডারি রওয়ানা দেই। পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মনকাশাইর নামক স্থানে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই এক বৃদ্ধা নিহত ও আহত হয়েছেন প্রায় ৩৫জন।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান, নিহতের মরদেহ ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা আছে৷ নিহত নারীর পরিচয় ট্রাকে থাকা অন্যরা জানাতে পারেনি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর, কসবা ও কুমিল্লায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD