শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
কসবায় ট্রেনের ইঞ্জিন বিকল, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

কসবায় ট্রেনের ইঞ্জিন বিকল, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

আবুল খায়ের স্বপন।।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর গোধুলী মন্দবাগ রেলওয়ে স্টেশন, ঢাকা থেকে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ও নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আটকা পড়েছে।আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেন কসবা রেলওয়ে স্টেশনে আসার পর ইঞ্জিন বিকল হয়ে যায়। এর ফলে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বিকল হওয়া ইঞ্জিনটি লাইন থেকে সরিয়ে নেওয়ার জন্য আখাউড়া জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে বিকল ইঞ্জিন সরানোর পর রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD