সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

শিরোনাম :
ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ
কসবায় নৌকায় করে পাচার, ১০০ কেজি গাঁজাসহ আটক ৪

কসবায় নৌকায় করে পাচার, ১০০ কেজি গাঁজাসহ আটক ৪

কসবা প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে ইঞ্জিন চালিত নৌকা থেকে ১০০ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাতে কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ময়দাগঞ্জ বাজার এলাকার নদীর ঘাট থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আখাউড়া উত্তর ইউনিয়নের আহমেদাবাদ গ্রামের মৃত নীলমোহন চন্দ্র দাসের ছেলে জহর লাল চন্দ্র দাশ (৫৬), জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগর পশ্চিম পাড়ার মৃত আবদুল আলীর ছেলে সিরাজ মিয়া (৫৫), একই ইউনিয়নের উথারিয়াপাড়ার শাহজাহানের ছেলে মো. তুষার(১৮) এবং কাশীনগর পশ্চিম পাড়ার মৃত মতি মিয়ার ছেলে মো. শহীদ (৫০)।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন যানান, নদী পথে গাঁজা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি নৌকা তল্লাশি করে ১০০ কেজি গাঁজা পাওয়া যায়। এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD